অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিবে সাউথইষ্ট ব্যাংক লিমিটেড
সাউথইষ্ট ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড-২ ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে জনবল নেওয়া হবে। এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড-২ (শুধুমাত্র নারী)
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ২.৮০ থাকতে হবে, তবে যেকোন একটিতে সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকালে প্রথম বছর বেতন ২৮,০০০ টাকা। পরের বছর ৩২,০০০ টাকা। দুই বছর পর বেতন হবে ৩৭,০০০ টাকা।
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) (শুধুমাত্র নারী)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ২.৮০ সিজিপিএ থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকালে প্রথম বছর বেতন ২৬,০০০ টাকা। পরের বছর ৩০,০০০ টাকা। দুই বছর পর বেতন হবে ৩৬,০০০ টাকা।
অনলাইনে আবেদন করার জন্য এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারেন। যোগ্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদনের শেষ সময় : ৩১ আগস্ট, ২০২৩।



কোন মন্তব্য নেই