Header Ads

Header ADS

চাকরির নিয়োগ পরীক্ষায় আসা সুদ নির্ণয় নিয়ে আলোচনা [পর্ব-১]

চাকরির  নিয়োগ পরীক্ষায় আসা সুদ নির্ণয় নিয়ে আলোচনা [পর্ব-১]


প্রাইমারি নিয়োগ সহ সরকারি-বেসরকারি প্রায় প্রতিটি নিয়োগ পরীক্ষায় সুদ অংশ থেকে প্রশ্ন থাকেই। আজকের এই পর্বে আমরা সুদ সম্পর্কে খুবই সহজভাবে আলোচনা করব যাতে করে সকল নিয়োগ পরীক্ষার্থীদের কাছে অতি সহজ হয়ে ওঠে। আমরা মূলত ২টি পর্বে এটি আলোচনা করব, তাই পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন।

সুদ বা Interest কাকে বলা হয়?

অল্প সময়ের জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে কিছু পরিমাণ টাকা রাখার পর তুলে নিলে কিছু অতিরিক্ত অর্থ পাওয়া যায়। অথবা, ব্যাংক বা পোস্ট অফিস থেকে লোন বা বড় অংকের টাকা ধার নিলে সেই টাকা নিজের কাজে ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দিতে হয় ব্যাংক বা পোস্ট অফিসকে ওই ধার নেওয়া মূল টাকার সাথে  এই অতিরিক্ত অর্থ কেই সুদ ( Interest ) বলা হয়।


Interest কথার অর্থ কী?

“Interest”- এর ‘Inter’ শব্দটি Interval-এর সাথে যুক্ত। Interest- একটি নির্দিষ্ট time interval বা সময় বিভাজনের উল্লেখ থাকে, তাই এরকম নামকরণ


সুদ সম্পর্কিত কিছু শব্দ

. আসল বা মূলধন ( Original or Principal ) – যে টাকা জমা রাখা হয় বা ধার নেওয়া টাকাকে বলা হয় আসল বা মূলধন ( Original or Principal )


. সময় ( time ) : যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয়।


. সুদ-আসল বা সবৃদ্ধমূল ( Amount )- সুদ ও আসলের সমষ্টি কে সুদ-আসল বা সবৃদ্ধমূল ( Amount ) বলা হয়।


. সুদের হার- আসল একশ টাকার এক বছর সময়ের সুদকে বলা হয় সুদের হার।


. মোট সুদ ( Total Interest ) : নির্দিষ্ট সময়ের জন্য কোনো আসলের উপরে যে সুদ প্রাপ্য বা দেওয়া হয় , তাকেই মোট সুদ বলা হয়।


.সুদের হার ( Rate of Interest ) : একশ টাকায় এবং বছরের জন্য যে সুদ ধার্য হয় , তাকেই সাধারণ ভাবে সুদের হার বলে। সুদের হার r% কথাটির অর্থ হল 100 টাকায় এক বছরে r টাকা সুদ দেয়।


. সবৃদ্ধিমুল বা সুদ আসল বা সুদমূলে ( Amount ) : নির্দিষ্ট সময় পরে মূলধনের সঙ্গে মোট সুদ একত্রিত করে যে যোগফল পাওয়া যায় তাকে সবৃদ্ধিমুল বা সুদ আসল বা সুদমূলে ( Amount ) বলে।


. সুদপর্ব বা পর্যায়কাল বা সুদপর্যায় ( Interest Period or Phase ) : নির্দিষ্ট যে সময়ের ব্যবধানে প্রাপ্ত সুদ মূলধন বা আসলে সঙ্গে যোগ করে নতুন মূলধন হয় তাকে সুদপর্ব বলে। সময়কাল উল্লেখ না থাকলে এই সুদ পর্ব সাধারণত এক বছর ধরে নেওয়া হয়।


সুদ কয় প্রকার কি কি?

সুদ দুরকমের হয় 

  1. সরল সুদ ( Simple Interest )

  2. চক্রবৃদ্ধি সুদ ( Compound Interest )


. সরল সুদ ( Simple Interest )

একটি নির্দিষ্ট সময়ের জন্য কেবলমাত্র কোনো নির্দিষ্ট মূলধন আসলের উপরে যে সুদ গণনা করা হয় , তাকে সরল সুদ বলে


. চক্রবৃদ্ধি সুদ ( Compound Interest )

কিছু নির্দিষ্ট সময় পরে প্রাপ্য সুদ প্রাথমিক মূলধনের সঙ্গে যোগ করে এই সুদ আসলকে নতুন মূলধন ধরে পরবর্তী পর্যায়ে যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদ বলা হয়

কোন মন্তব্য নেই

suprun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.